ব্রেকিং নিউজ
নাশকতা প্রতিরোধে পঞ্চগড়ে বিএনপির মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে হায়াতুন আলম টিকটকে পরিচয়, প্রেমের টানে বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ, এলাকায় চাঞ্চল্য কৃষিতে অভিযোজন বরাদ্দ বাড়ানো ও ন্যায্য রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ‘ভাইয়ের বিয়েতে নাচলে হালাল, অন্য সময় হারাম!’—মোনামির নাচ নিয়ে মেঘনার কটাক্ষ নেত্রকোনায় অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান ও কলম বিরতি
×

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৭/১১/২০২৬, ৪:৩৬:০৬ PM

‘ভাইয়ের বিয়েতে নাচলে হালাল, অন্য সময় হারাম!’—মোনামির নাচ নিয়ে মেঘনার কটাক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামির ভাইয়ের গায়েহলুদের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এবার এ বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন মডেল থেকে রাজনীতিতে আসা মেঘনা আলম।

মোনামির নাচের ভিডিও নিয়ে ফেসবুকে পরপর তিনটি স্ট্যাটাস দিয়েছেন মেঘনা আলম। এসব স্ট্যাটাসে নাচের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি জামায়াতে ইসলামীকে কটাক্ষ করেছেন তিনি।মেঘনা আলমের একটি স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘জামাতি নাচ হালাল, মেঘনা আলমকে ফাঁসানোর উদ্দেশ্যে আক্রমণ হলে, নিজের ঘরে অসতর্কতাবশত শরীরের কিছু অংশ দৃশ্যমান ছিল। এটি জায়েজ নাই।’আরেকটি স্ট্যাটাসে তিনি প্রশ্ন তুলেছেন, ‘হিন্দি গানে নাচছিল, নাকি হাদির স্লোগানে?’

তৃতীয় স্ট্যাটাসে মেঘনা আলম লিখেছেন, ‘ভাইয়ের বিয়েতে নাচলে হালাল, অন্য সময় নাচলে হারাম! নতুন ফতোয়া নিয়ে এসেছে জামায়াতের ভণ্ডরা!’মেঘনা আলমের এসব মন্তব্যে মোনামির নাচের ভিডিও ঘিরে চলমান বিতর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে। বিশেষ করে নাচের বিষয়ে সামাজিক ও রাজনৈতিক অবস্থান, ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং দ্বৈত মানদণ্ডের অভিযোগ তুলে দেওয়া তাঁর স্ট্যাটাসগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।