ব্রেকিং নিউজ
চেয়ারম্যান হলে মুশুলীকে বদলে দিতে চান ফরিদ আহমেদ খোকন, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি মাদকবিরোধী অভিযানে মাঠে ইউএনও সেলিম আহমেদ, রাতে তল্লাশি ও ডোপ টেস্টের উদ্যোগ পঞ্চগড়ে নাইট কোচের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে, প্রাণ গেল স্কুলশিক্ষকের; স্ত্রীসহ আহত ২ নেত্রকোণায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’, আধুনিক ধান চাষে বদলে যাচ্ছে কৃষির চিত্র! হাওরাঞ্চলে শিক্ষার আলো ছড়াতে দিরাইয়ে ব্যতিক্রমী উদ্যোগ, বৃত্তি পরীক্ষায় ১২০০ শিক্ষার্থী সাংবাদিকদের হুমকি দেওয়ায় ভূমি নায়েবের বিরুদ্ধে জাভবার তীব্র প্রতিবাদ, কঠোর ব্যবস্থা দাবি
×

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪/১১/২০২৬, ৬:৪৯:৪৩ PM

হাওরাঞ্চলে শিক্ষার আলো ছড়াতে দিরাইয়ে ব্যতিক্রমী উদ্যোগ, বৃত্তি পরীক্ষায় ১২০০ শিক্ষার্থী

প্রায় দুই যুগ ধরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে তিনটি সংগঠন; শিক্ষার্থীদের উৎসাহ দিতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দানবীর জামিল চৌধুরী ।অনুন্নত যোগাযোগব্যবস্থা ও শিক্ষার প্রসারে পিছিয়ে থাকা হাওরাঞ্চলের শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সুনামগঞ্জের দিরাইয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬।

প্রায় দুই যুগ ধরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে তিনটি সংগঠন; শিক্ষার্থীদের উৎসাহ দিতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দানবীর জামিল চৌধুরী ।অনুন্নত যোগাযোগব্যবস্থা ও শিক্ষার প্রসারে পিছিয়ে থাকা হাওরাঞ্চলের শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সুনামগঞ্জের দিরাইয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬। উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ২০০ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।শনিবার সকালে দিরাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লোকনাথ সরলা, কুমুদ রেবা ফাউন্ডেশন ও মোছাঃ কুলসুম বিবির উদ্যোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ছোট ছোট শিক্ষার্থীদের চোখেমুখে ছিল স্বপ্ন ও প্রত্যাশার ঝিলিক। অন্যদিকে সন্তানদের ভালো ফলাফলের আশায় অভিভাবকদের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি দানবীর জামিল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন দিরাইয়ের কৃতী সন্তান ও সমাজসেবক আমিনুল ইসলাম আমিন, আব্দুল আলিম, প্রাথমিক শিক্ষক বকুল রায়, নুরুল হক, বকুল বণিক, সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মনোজ কান্তি পুরকায়স্থ, সচিব অনুপম দাস ও যুগ্ম সচিব যোগ প্রভাত দাস চয়নসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।এদিকে, লন্ডন থেকে মুঠোফোনের মাধ্যমে আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মোছাঃ কুলসুম বিবির সুযোগ্য সন্তান মোঃ রাসিকুল ইসলাম।

পরে অতিথিরা দিরাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হাসানের কক্ষে যান। এ সময় প্রধান শিক্ষক তাঁদের আন্তরিকভাবে আপ্যায়ন করেন। পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে জামিল চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন।এ বিষয়ে দিরাই লোকনাথ সরলা কুমুদ রেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান নারায়ণ দাস বলেন, অতিথিদের আগমনে তাঁরা অত্যন্ত আনন্দিত। প্রায় দুই যুগ ধরে তাঁরা প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এ দীর্ঘ পথচলায় তাঁদের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।দিরাইয়ের কৃতী সন্তান ও সমাজসেবক আমিনুল ইসলাম আমিন বলেন, প্রায় দুই যুগ ধরে লোকনাথ সরলা, কুমুদ রেবা ফাউন্ডেশন ও মোছাঃ কুলসুম বিবি—এই তিনটি সংগঠন অবহেলিত দিরাই অঞ্চলে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিশু-কিশোরদের বিদ্যালয়মুখী করা এবং প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে তাদের এ উদ্যোগ প্রশংসনীয়।তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে এ বৃত্তি পরীক্ষা দীর্ঘদিন ধরে ইতিবাচক ভূমিকা রাখছে। প্রতিবছরের মতো এবারও এ আয়োজন অব্যাহত থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার প্রসারে সংগঠনগুলোর এ মহতী উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



অন্যদিকে, পরীক্ষা চলাকালে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দানবীর জামিল চৌধুরী। কারণ, একসময় তিনিও এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। জীবনের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে দীর্ঘক্ষণ স্মৃতিমগ্ন হয়ে পড়েন তিনি।শতবর্ষী এ বিদ্যালয়ের সম্প্রতি সরকারি হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়ে জামিল চৌধুরী বলেন, এ উদ্যোগ শুধু একটি পরীক্ষা আয়োজন নয়, বরং আগামী প্রজন্মের স্বপ্ন গড়ে তোলার এক মহৎ প্রয়াস। যাঁরা এ মহতী উদ্যোগের পেছনে রয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান তিনি।তিনি এ ধরনের উদ্যোগে পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। একই সঙ্গে সবাইকে সম্মিলিতভাবে হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।সংশ্লিষ্টদের মতে, প্রত্যন্ত হাওরাঞ্চলের শিশুদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।