ব্রেকিং নিউজ
সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন শেরপুরে এনডিইএ’র নতুন নেতৃত্ব, জাহাঙ্গীর গুলজারের হাতে সাংগঠনিক দায়িত্ব সুনামগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি কলি তালুকদার আহ্বায়ক, বিমল বণিক সদস্য সচিব এক রাতেই শেষ কৃষকের স্বপ্ন, নান্দাইলে ৫০ শতক শিমক্ষেত নষ্ট ফরিদপুরে কিশোর সাকিবুল হত্যা: ২৪ ঘণ্টায় আসামি আটক, অটোভ্যান উদ্ধার বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপোতে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ
×

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮/৯/২০২৬, ১০:০৫:১৪ AM

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শহরের নতুনপাড়ায় সংগঠনটির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ শহরের নতুনপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ফিতা কেটে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শহরের নতুনপাড়ায় সংগঠনটির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ শহরের নতুনপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ফিতা কেটে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক।উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক। সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন কৃষ্ণ গোপাল গোস্বামী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কলি তালুকদার আরতি, সদস্য সচিব বিমল বণিক, শান্তিগঞ্জের জ্যোতি ভূষণ তালুকদার এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মণি কাঞ্চন দাস।এ সময় আরও উপস্থিত ছিলেন প্রমোজিৎ নন্দী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার, কোষাধ্যক্ষ স্বপন সরকার, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, নারায়ণ চক্রবর্তী, সহ-দপ্তর সম্পাদক শিবু পোদ্দার, পম্পা এষ, চন্দন কুমার দাশ, শান্তিগঞ্জের সুরঞ্জিত চৌধুরী টপ্পা, কৃষ্ণা রানী দাশ, অজন্তা রানী, সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্যসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ও ভক্তরা।প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটি ঐতিহ্যবাহী ও দায়িত্বশীল সংগঠন। সুনামগঞ্জে অসাম্প্রদায়িকতার চেতনা, মূল্যবোধ ও সম্প্রীতির যে নিদর্শন রয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।


তিনি বলেন, এ জেলায় দীর্ঘকাল ধরে প্রতিটি ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতির বন্ধন রয়েছে, তা বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। এই সম্প্রীতির ধারাবাহিকতা বর্তমান ও আগামী প্রজন্মের ছেলে-মেয়েরা দেখে শিখবে এবং তা তাদের অনুপ্রাণিত করবে বলে তিনি বিশ্বাস করেন।আসন্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সব ধর্মের মানুষের সহযোগিতা থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।