ব্রেকিং নিউজ
বাড়ির গেটের সামনে ওত পেতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত স্কুলছাত্র কালিয়াকৈরে একই কোম্পানির দুই বাসে আগুন, সন্ধ্যার ঘটনায় মালিক আটক নতুন ই-পাসপোর্ট করতে চান? আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জানুন একনজরে শেখ হাসিনার পাসপোর্ট এনআইডি আবেদনের খবর নিয়ে তোলপাড়, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে মাদক ও গরু চুরি প্রতিরোধে তিন ইউনিয়নবাসীর ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার হাসিনার পাসপোর্ট এনআইডির আবেদন নিয়ে তোলপাড়, রয়টার্সের খবর সরাসরি নাকচ করল বাংলাদেশ
×

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৯/১১/২০২৬, ৩:০৪:২১ PM

সুনামগঞ্জে মাদক ও গরু চুরি প্রতিরোধে তিন ইউনিয়নবাসীর ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার

সুনামগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়নে মাদক, গরু চুরি, জুয়া ও সুদের কারবারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। রঙ্গারচর, জাহাঙ্গীরনগর ও সুরমা ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রতিরোধমূলক সভায় এসব অপরাধ নির্মূলে নানা দাবি ও কর্মসূচি তুলে ধরেন বক্তারা।

সুনামগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়নে মাদক, গরু চুরি, জুয়া ও সুদের কারবারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। রঙ্গারচর, জাহাঙ্গীরনগর ও সুরমা ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রতিরোধমূলক সভায় এসব অপরাধ নির্মূলে নানা দাবি ও কর্মসূচি তুলে ধরেন বক্তারা।

শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চবিদ্যালয় মাঠে মাদক ও চুরি প্রতিরোধ আহ্বায়ক কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।তিন ইউনিয়নের মাদক ও চুরি প্রতিরোধ আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল লতিফ।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রেজাউল হক, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদ, সুরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. খোরশেদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুহেল মিয়া, সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মমিন মিয়া, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আতাউর রহমান সজীব ও উপপরিদর্শক মনিতা সিনহা।এ ছাড়া বক্তব্য দেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সুরমা ইউনিয়ন বিএনপির সভাপতি সাজুল মিয়া, বিএনপি নেতা আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম, তাহের মিয়া, জাকির হোসেন, খুরশেদ আলম, আবু তাহের, বাহা উদ্দিন, ইসমাইল, ওসমান গণিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার উত্তরাঞ্চলের রঙ্গারচর, সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক চোরাচালান, গরু চুরি, জুয়া ও সুদের কারবারের মতো অপরাধের ঝুঁকি রয়েছে। একটি অসাধু চক্র যুবসমাজকে এসব অপকর্মে জড়িয়ে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা।বক্তারা আরও বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে প্রতিটি পরিবার থেকেই সচেতনতা ও প্রতিরোধ শুরু করতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—সেদিকে অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে। নিজেদের ঘর থেকেই সামাজিক শুদ্ধি অভিযান শুরু করার আহ্বান জানান তারা।



সভায় বক্তারা অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে অবৈধভাবে ভারতীয় মদ, ইয়াবা ও ফেনসিডিল দেশে প্রবেশ করছে। পাশাপাশি গরু চুরি ও মাদক ব্যবসার কারণে এলাকার সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে দরিদ্র পরিবারগুলো গবাদিপশু পালন করে সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখলেও গরু চুরির ঘটনায় সেই স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে, এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি চড়া সুদে ঋণ দিয়ে দরিদ্র মানুষকে নিঃস্ব করছেন বলেও অভিযোগ তোলেন বক্তারা।এ সময় ঐতিহ্যবাহী মঙ্গলকাটা বাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন এবং পুরো বাজার সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানানো হয়।বক্তারা বলেন, এলাকার শান্তি, নিরাপত্তা ও যুবসমাজের ভবিষ্যৎ রক্ষায় এখন আর বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক, গরু চুরি, জুয়া ও সুদের কারবারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। প্রয়োজনে বাঁশের লাঠি হাতে নিয়ে সম্মিলিতভাবে এসব অপরাধ প্রতিহত করার আহ্বানও জানান সভার বক্তারা।