ব্রেকিং নিউজ
বারহাট্টায় ১ হাজার ৫০ কৃষকের মুখে হাসি, বিনামূল্যে পেলেন সরিষার বীজ ও সার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, দেড় লাখ টাকার মাদকসহ অবৈধ পণ্য জব্দ সুনামগঞ্জে সাংবাদিকদের নতুন সংগঠন, ২৫ সদস্যের সদর প্রেসক্লাব কমিটি গঠন রংপুর পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলা, এনডিইএ নেতার তীব্র নিন্দা ও প্রতিবাদ পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও গুলিবর্ষণ, আহত ৫ পঞ্চগড়ে রাত ও সকালের বৃষ্টিতে কাটা ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা
×

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫/১১/২০২৬, ১০:১০:১৫ PM

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, দেড় লাখ টাকার মাদকসহ অবৈধ পণ্য জব্দ

সুনামগঞ্জের দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৬ হাজার ৬৮০ টাকা। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুনামগঞ্জের দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৬ হাজার ৬৮০ টাকা। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে ২৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা জেলার তাহিরপুর উপজেলার লাউরগড় এবং সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্যসহ বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা হয়।বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের সীমান্ত এলাকায় প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ১৯টি বর্ডার আউটপোস্টের (বিওপি) সদস্যরা দিনরাত টহল কার্যক্রম পরিচালনা করছেন।



এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির সংবাদকর্মীদের জানান, বিজিবির ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।তিনি আরও জানান, জব্দ করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।