সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, অভিজ্ঞতা বিনিময়, আলোকচিত্র ধারণ ও সাংস্কৃতিক আয়োজনে দিনব্যাপী উৎসব ।স্মৃতি, আনন্দ ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে সিটি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান ‘ইইই রিইউনিয়ন ২০২৬’।
সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, অভিজ্ঞতা বিনিময়, আলোকচিত্র ধারণ ও সাংস্কৃতিক আয়োজনে দিনব্যাপী উৎসব ।স্মৃতি, আনন্দ ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে সিটি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান ‘ইইই রিইউনিয়ন ২০২৬’। শুক্রবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।এক হও, স্মৃতি রোমন্থন করো, নতুন করে সংযুক্ত হও’—এই মূল ভাবনাকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে পুরোনো বন্ধু ও সহপাঠীদের সঙ্গে মিলিত হওয়া, শিক্ষাজীবনের স্মৃতি ভাগাভাগি, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং নতুন যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি হয়। দিনব্যাপী আয়োজনে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নানা আয়োজন
সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নিবন্ধিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উপহারসামগ্রী, সকালের নাশতা এবং নিবন্ধনসংক্রান্ত উপকরণ বিতরণ করা হয়। সকাল ১০টায় মিলনায়তনে অংশগ্রহণকারীদের সমবেত হওয়া ও আসন গ্রহণের মধ্য দিয়ে মূল আয়োজনের কার্যক্রম শুরু হয়।সকাল ১০টা ২০ মিনিটে উদ্বোধনী পর্বে অতিথিদের স্বাগত জানানো হয় এবং পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে বিভাগের প্রধানের পরিচিতিমূলক বক্তব্যের মধ্য দিয়ে পরবর্তী কার্যক্রম এগিয়ে যায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাবেক শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় পর্ব। এতে প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাজীবনের স্মৃতি, কর্মজীবনের অভিজ্ঞতা, পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন।এ সময় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত মতবিনিময় হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই পুরোনো দিনের স্মৃতিচারণ করেন। পাশাপাশি শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারাঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. প্রকৌশলী মো. লুৎফর রহমান (অব.)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক কাজী শাহাদাত কবির, পিএইচডি এবং রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল এম গোলাম মোহাইমেন, পিএসসি, জি+, (অব.)।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী ফৌজিয়া ফেরদৌস।
আলোকচিত্র ধারণ, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরে আয়োজিত হয় পারস্পরিক পরিচিতি, যোগাযোগ বৃদ্ধি ও আলোকচিত্র ধারণের বিশেষ পর্ব। এতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একসঙ্গে ছবি তোলেন এবং নিজেদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পান।পরে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিকেলে বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট অনুষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং বিভাগ পরিদর্শনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।দিনের শেষ পর্বে বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে পুনর্মিলনীর আনন্দঘন পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্পর্কের বন্ধন দৃঢ় করার প্রত্যাশা
আয়োজকদের প্রত্যাশা, এ পুনর্মিলনীর মাধ্যমে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, পেশাগত সহযোগিতা, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রকৌশলীদের দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সিটি ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত এ পুনর্মিলনী শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন তৈরির একটি মিলনমেলায় পরিণত হয়।
আয়োজনে: তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ, সিটি ইউনিভার্সিটি।