ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৪/১২/২০২৫, ১১:৫৪:৪৭ PM

সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি

সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ধানমণ্ডি এলাকার একটি ব্যায়াগাগার থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবির একটি টিম তাকে নিয়ে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে।

সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ধানমণ্ডি এলাকার একটি ব্যায়াগাগার থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবির একটি টিম তাকে নিয়ে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে।ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোঃ শফিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, ''কিছু বিষয়ে কথা বলার জন্য আমরা তাকে নিয়ে এসেছি। এই বিষয়ে পরবর্তীতে জনসংযোগ শাখা থেকে আপনাদের বিস্তারিত জানানো হবে''।

আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ''কিছু বিষয় তো আছেই। আমরা তার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবো। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে পরবর্তীতে আপনাদের জানানো হবে''।সাংবাদিক আনিস আলমগীর আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ইরাক যুদ্ধের সময় তিনি বাগদাদ থেকে প্রতিবেদন করেছেন।গত কিছুদিন ধরে টকশোতে ও লেখায় সরকারের নানা সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের বিষয়ে তাকে সমালোচনা করে বক্তব্য দিতে দেখা গেছে।