ব্রেকিং নিউজ
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’: দেশজুড়ে ব্যাপক কর্মসূচি, ৬৪ জেলায় শ্রদ্ধাঞ্জলি ও উদ্বোধন হচ্ছে স্মৃতি জাদুঘর ৩ ঘণ্টা অবরুদ্ধ শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে দাকোপে খালে অবৈধ জাল বাঁধ, নেট পাটা অপসারণে কঠোর প্রশাসন সাঁথীয়ার কাশিনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে মোঃ সোহেব রায়হানকে দেখতে চান এলাকাবাসী ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এনডিইএর কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আন্দোলনে গতি আনতে নারায়ণগঞ্জে এনডিইএ জেলা কমিটি অনুমোদন
×

মোঃ রাকিবুল হাসান : স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৪/৮/২০২৬, ২:১৫:৩২ PM

সাঁথীয়ার কাশিনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে মোঃ সোহেব রায়হানকে দেখতে চান এলাকাবাসী

পাবনা জেলার সাঁথীয়া উপজেলার ০৬নং ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। ইউনিয়নের সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে একটিই নাম—ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব , মোঃ সোহেব রায়হান (দরবেশ ) দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার কারণে কাশিনাথপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি।

পাবনা জেলার সাঁথীয়া  উপজেলার ০৬নং ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। ইউনিয়নের সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে একটিই নাম—ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব , মোঃ সোহেব  রায়হান (দরবেশ ) দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার কারণে কাশিনাথপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। 

স্থানীয়রা জানান, মোঃ সোহেব  রায়হান (দরবেশ )একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক মানুষ। এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় তাকে পাশে পাওয়া যায়। এলাকার প্রবীণ ও তরুণদের অনেকেই মনে করেন, ইউনিয়নের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেপারবেন। তাই আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চান তারা। স্থানীয়দের মতে, রাজনীতির মাঠে ত্যাগ ও সততার পরিচয় দিয়ে মোঃ সোহেব রায়হান (দরবেশ ) ইতোমধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।   যে কোন অবস্থায় সহযোগিতার মনোভাব নিয়ে এলাকার  মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ তাকে ইউনিয়নের মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।

 কাশিনাথপুর ইউনিয়নের প্রায় ৩১টি গ্রামের সচেতন মহলের মতে, একজন সৎ ও দায়িত্বশীল নেতৃত্বই পারে ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে। আর সেই নেতৃত্বের জন্য মোঃ সোহেব  রায়হান (দরবেশ ) হতে পারেন সময়ের উপযুক্ত ব্যক্তি।এদিকে এলাকাবাসীর প্রত্যাশা, মানুষের ভালোবাসা ও সমর্থনকে মূল্যায়ন করে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন এবং কাশিনাথপুর ইউনিয়নেরউন্নয়নও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।