ব্রেকিং নিউজ
সাঁথিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে আবু হাসনাত ও শামীম হোসেন ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে নীলফামারীতে এনডিইএ’র নতুন কমিটি কিশোরগঞ্জে এনডিইএ’র নতুন কমিটি ঘোষণা: আহ্বায়ক আসাদুল, সদস্য সচিব শাহিন আলম সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
×

শামীম আহমেদ : পাবনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৫/৮/২০২৬, ১০:০৮:৫৭ AM

সাঁথিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না।

পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখাসহ সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন, সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান, আতাইকুলা থানার ওসি মুজিবুর রহমান এবং মাধপুর হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, পৌর জামায়াতের আমির আব্দুল গফুর, এনসিপির আহ্বায়ক বকুল হোসেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মনোয়ার পারভেজ মানিক, সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন এবং সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানাসহ অনেকে অংশ নেন।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সরকারি সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।বক্তারা বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শুধু প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।