পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, সাঁথিয়া ও বেড়ার যৌথ উদ্যোগে “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা সর্বত্র আমরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, সাঁথিয়া ও বেড়ার যৌথ উদ্যোগে “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা সর্বত্র আমরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনার জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার।
এ সময় সাঁথিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুকুমার চন্দ্র বর্মনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পরে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের নুরদহ এবং বেড়া উপজেলার হাটুরিয়া এলাকায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে এসব এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
এ সময় সংশ্লিষ্ট আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব বিবেচনায় এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।