রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চুনিয়াপাড়া গ্রামে অন্যের জায়গায় তালপাতা দিয়ে তৈরি ছোট্ট কুঁড়েঘরে স্বামী ও ছোট্ট শিশুসন্তানকে নিয়ে কোনো রকমে রাত কাটাচ্ছেন শ্রীমতি রশমনি মুর্মু।

অসহায় এই পরিবারটি অন্যের বাড়ি ও মাঠে-ঘাটে কঠোর পরিশ্রম করে অতি কষ্টে জীবনযাপন করছে। হাড়ভাঙা পরিশ্রম করেও অর্থের অভাবে সময়মতো পরিবারের মুখে খাবার তুলে দিতে পারছেন না তারা।অন্যের জায়গায় তালপাতা দিয়ে তৈরি করা ছোট্ট কুঁড়েঘরটিই এখন তাঁদের একমাত্র আশ্রয়। প্রতিকূল আবহাওয়া ও নানা সংকটের মধ্যেই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে পরিবারটির।
অসহায় রশমনি মুর্মুর পরিবারটি সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন এবং প্রশাসনের কাছে আর্থিক ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য আবেদন জানিয়েছেন।মানবিকতার হাত বাড়িয়ে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।