ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৭/৬/২০২৫, ৪:৩৫:৫০ PM

যশোর সীমান্তে ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী আটক

যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, থ্রী- পিস, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রী আটক করেছে (বিজিবি) সদস্যরা

সোহেল রানাঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, থ্রী- পিস, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রী আটক করেছে (বিজিবি) সদস্যরা 

রোববার (২২ জুন) বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল কর্তৃক বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে। আটককৃত মালামালের মূল্য ১২,২৮,১০০/-(বারো লক্ষ আটাশ হাজার একশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।