ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫/১২/২০২৫, ১০:৩৩:১৭ AM

ময়মনসিংহের নান্দাইলে শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নান্দাইলের একমাত্র বধ্যভূমি মুশুল্লী ইউনিয়নের শুভখিলা নদীর পাড় এলাকার বধ্যভূমির স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা, প্রাণীসম্পদ কর্মকর্তা ডক্টর আবু সাদাত মোহাম্মদ সায়েম, প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ সুধীমহল উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।