ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১/১/২০২৪, ২:৫৬:১১ PM

মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী বিদেশি সাংবাদিক জন পিলজার আর নেই

মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী বিদেশি সাংবাদিক জন পিলজার আর নেই। পিলজার মক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রকৃত চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেছিলেন।গত শনিবার (৩০ ডিসেম্বর) ৮৪ বছর বয়সী এই বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক লন্ডনে মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান পিলজারের পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলীয় বংশোদ্ভূত এই সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতার পরিবার তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, জন পিলজারের পরিবার গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, তিনি গত ৩০ ডিসেম্বর ৮৪ বছর বয়সে মারা গেছেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় জন্ম নিলেও জন পিলজার জীবনের বেশির ভাগ সময়ই কাটিয়েছেন লন্ডনে। তিনি শুরু থেকেই পশ্চিমা বিশ্বের পররাষ্ট্রনীতি ও আদিবাসী লোকজনের ওপর সংখ্যাগরিষ্ঠদের আচরণ নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকায় থেকে সংবাদ সংগ্রহ করেছেন।

এছাড়া তিনি ভিয়েতনাম যুদ্ধ, কম্বোডিয়ার যুদ্ধ, বায়াফ্রাসহ বিভিন্ন সংঘাতের সংবাদ নিজে সরাসরি সংগ্রহ করেছেন। কর্মজীবনে তিনি রয়টার্স, ডেইলি মিররসহ ইংল্যান্ডের জনপ্রিয় টিভি চ্যানেল আইটিভিতে কাজ করেছেন।