পাবনার সাঁথিয়ায় মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান; বিভিন্ন স্থানে অভিযান, অবৈধ খুর উদ্ধার ও দুই ব্যক্তির ডোপ টেস্টের সিদ্ধান্ত।মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে পাবনার সাঁথিয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রাতের বেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্থানে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির পাশাপাশি মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।অভিযানকালে এক ব্যক্তির কাছ থেকে অবৈধ খুর পাওয়া গেলে সংশ্লিষ্ট থানাকে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন ইউএনও। এ ছাড়া মাদক সেবনের বিষয়টি অস্বীকার করায় দুই ব্যক্তির ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলার ফকিরপাড়া মোবাইল টাওয়ার, খয়েরবাড়িয়া বাজার ও সংলগ্ন বটতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।উপজেলা প্রশাসন জানায়, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূল, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।সচেতন নাগরিকদের সহযোগিতায় একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলাই উপজেলা প্রশাসনের লক্ষ্য।