ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

ইয়ানূর রহমান - স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৪/৭/২০২৫, ৫:১১:৫৯ PM

বেনাপোলে সাইবেরিয়ার ভিসা লাগানো ২০টি বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় ট্রাক চালক আটক

ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যেমে আসা ২০ টি বাংলাদেশী পাসপোর্ট জব্দ করেছে স্থল বন্দর বেনাপোলের নিরাপত্তা কর্মীরা। বৃহস্পতিবার রাত ১১টার সময় ভারত থেকে ডাব্লিউ বি-২৫ এফ ৪৩১০ নং ট্রাকটি বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করলে চালক বোচারাম প্রামানিক এর ব্যাগ তল্লাশী করে ২০ টি বাংলাদেশী পাসপোর্ট পাওয়া যায়। যার প্রত্যেকটি পাসপোর্টে সাইবেরিয়ার ভিসা লাগানো রয়েছে।

ভারতীয় ট্রাক চালক বোচারাম প্রামাণিক ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার বনগাঁও থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ প্রামানিকের ছেলে। বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তায় আনসার কমান্ডার হেলাল উদ্দিন জানান, তাদের কাছে খবর আসে ভারত থেকে একটি ট্রাকে চালকের মাধ্যেমে কিছু বাংলাদেশী পাসপোর্ট আসবে। সেই মোতাবেক আমরা প্রতিটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় ট্রাক তল্লাশি করলে ডাব্লিউ বি -২৫ এফ ৪৩১০ নং ট্রাকের চালক বোচারামের ব্যাগে পাওয়া যায়। যার প্রতিটি ব্যাগে সাইবেরিয়ার ভিসা লাগানো রয়েছে।

বিষয়টি বন্দর পরিচালককে সাথে সাথে অবগতি করা হয়েছে। অবৈধ পথে বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্ট নিয়ে ট্রাক চালকের মাধ্যেমে আসার অপরাধে মামলার প্রক্রিয়া চলছে।