ব্রেকিং নিউজ
বিপদে পড়লেই জনগণকে মনে পড়ে!’—তারেক রহমানের ঐক্যের ডাক নিয়ে মুন্নী চৌধুরীর বিস্ফোরক মন্তব্য দাকোপে ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার পরিদর্শন, শিশু ফোরামের উদ্যোগে আলোচনা সভা নেত্রকোনায় অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা, ছড়িয়ে পড়ল ৪১ সেকেন্ডের ভিডিও নাশকতা প্রতিরোধে পঞ্চগড়ে বিএনপির মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে হায়াতুন আলম টিকটকে পরিচয়, প্রেমের টানে বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ, এলাকায় চাঞ্চল্য কৃষিতে অভিযোজন বরাদ্দ বাড়ানো ও ন্যায্য রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি
×

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৯/১১/২০২৬, ১১:৩৪:০৫ AM

বিপদে পড়লেই জনগণকে মনে পড়ে!’—তারেক রহমানের ঐক্যের ডাক নিয়ে মুন্নী চৌধুরীর বিস্ফোরক মন্তব্য

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, অস্ত্র লুট এবং দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগীদের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে দল-মত নির্বিশেষে সব গণতান্ত্রিক শক্তিকে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, অস্ত্র লুট এবং দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগীদের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে দল-মত নির্বিশেষে সব গণতান্ত্রিক শক্তিকে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রধানমন্ত্রীর এই জাতীয় ঐক্যের আহ্বানকে ‘প্রয়োজনমাফিক ঐক্যের ডাক’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপিপন্থী প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাবেক ছাত্রদল নেত্রী মুন্নী চৌধুরী।

বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি সরকারের গত আট মাসের রাষ্ট্র পরিচালনা, রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ক্ষমতায় যাওয়া এবং সংসদে আইন পাসের ক্ষেত্রে বিরোধী দল ও জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। অথচ সরকার সংকটে পড়তেই ২০২৪ সালের গণতান্ত্রিক ঐক্যের কথা স্মরণ করছে।মুন্নী চৌধুরী তাঁর স্ট্যাটাসে বর্তমান রাষ্ট্রপতি ও সাবেক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী বক্তব্যের প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, নির্বাচনের সময় আওয়ামী লীগের প্রতি নমনীয় অবস্থান দেখানো হয়েছিল। তিনি দাবি করেন, ‘ধানের শীষ আপনাদের পাশে আছে’—এমন বক্তব্যের পরও তাঁকে রাষ্ট্রপতির দায়িত্বে বসানো হয়েছে। তাঁর মতে, আওয়ামী লীগের প্রতি এমন রাজনৈতিক নমনীয়তার পরিণতিতে দলটি আবারও সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে।



প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে মুন্নী চৌধুরী লেখেন, “বাহ! ক্ষমতায় যাওয়ার সময় ঐক্যের প্রয়োজন হয়নি, সংসদে আইন পাস করতেও বিরোধী দলের প্রয়োজন হচ্ছে না। অথচ নিজেদের ক্ষমতার প্রয়োজন হলেই জনগণকে মনে পড়ে, তখন আবার ২০২৪ সালের ঐক্যের স্মৃতিচারণ!”তিনি প্রশ্ন তোলেন, সংসদে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই আইন পাস করা সম্ভব হলে জনগণের দেওয়া গণভোটের রায় তথা জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা কেন? একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বারবার পিছিয়ে যাওয়ার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মুন্নী চৌধুরীর বক্তব্য, কেবল মুখে জাতীয় ঐক্যের আহ্বান জানালেই হবে না। আগে জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন এবং শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এই ঐক্যের আহ্বান জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।

স্ট্যাটাসের শেষাংশে সরকারের রাষ্ট্র পরিচালনার সমালোচনা করে তিনি বলেন, গত আট মাসের বিভিন্ন রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত সাধারণ মানুষকে হতাশ করেছে। জনগণকে কেবল রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করার প্রবণতা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।ক্ষমতাসীনদের উদ্দেশে মুন্নী চৌধুরী লেখেন, “একটা কথা মনে রাখবেন, জনগণ আপনাদের ক্ষমতায় বসানোর সিঁড়ি নয়, জনগণের রায়ই ক্ষমতার বৈধতার ভিত্তি। ক্ষমতায় থাকতে বিরোধী দল অপ্রয়োজনীয়, আর বিপদে পড়লে জনগণ অপরিহার্য—এই দ্বিমুখী রাজনীতির নাম জাতীয় ঐক্য নয়, এটা প্রয়োজনমাফিক ঐক্যের ডাক!”সাবেক ছাত্রদল নেত্রী মুন্নী চৌধুরীর এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তাঁর বক্তব্যে মূলত সরকারের রাজনৈতিক অবস্থান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের হত্যার বিচারের প্রশ্ন সামনে এসেছে।