ব্রেকিং নিউজ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুনামগঞ্জে জেলা বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ নেত্রকোনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নেপালের বন্যা থেকে শিক্ষা: মানবজাতির জন্য সতর্কবার্তা সাঁথিয়ায় নজরুল বর্ষের বর্ণাঢ্য আয়োজন, প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রবাসীর পাঠানো স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ, বিমানবন্দর থানা ছাত্রদল বিএনপির দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশের বাধায় বাতিল, যা জানা গেল
×

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১/৯/২০২৬, ১০:২২:০২ PM

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুনামগঞ্জে জেলা বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের ট্রাফিক পয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসেন বখত চত্বর (বক পয়েন্টে) গিয়ে শেষ হয়।

পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে অংশ নেন।সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন।সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল, আ ত ম মিসবাহ, আকবর আলী, নাদীর আহমদ, রেজাউল হক, অ্যাডভোকেট শেরেনুর আলী, আলহাজ আনিসুল হক, আবুল কালাম ও মুনাজ্জির হোসেন সুজন।

এ ছাড়া জেলা মহিলা দলের সভানেত্রী লুৎফা আনোয়ার, সাধারণ সম্পাদিকা হাফিজা ফেরদৌস লিপন, সাংগঠনিক সম্পাদিকা খাদিজা কলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক কালারাচাঁন, শাহজাহান মিয়া, সুহেল মিয়া, যোগাযোগবিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন, আজিজুর রহমান সৌরভসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।সুনামগঞ্জকে উন্নয়নের রোল মডেলে পরিণত করার প্রতিশ্রুতি প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন এমপি বলেন, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই দেশের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কৃষকদের জন্য কৃষি কার্ড, প্রতিটি পরিবারের নারীদের জন্য কার্ড চালুসহ খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কলিম উদ্দিন মিলন আরও বলেন, অবহেলিত সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি ইতোমধ্যে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। পুরো সুনামগঞ্জ জেলাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।