ব্রেকিং নিউজ
বাজুয়া আর্য্য হরিসভা মন্দিরের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নেত্রকোনায় সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার নেত্রকোনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী পালিত কিশোরগঞ্জে উপ সহকারী প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, এনডিইএর তীব্র প্রতিবাদ সাঁথিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুনামগঞ্জে জেলা বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ
×

দীপক কুমার সরদার, দাকোপ, খুলনা
প্রকাশ : ৫/৯/২০২৬, ৭:৫৬:১৩ AM

বাজুয়া আর্য্য হরিসভা মন্দিরের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনার দাকোপ উপজেলার বাজুয়া আর্য্য হরিসভা শ্রী শ্রী মন্দিরের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনার দাকোপ উপজেলার বাজুয়া আর্য্য হরিসভা শ্রী শ্রী মন্দিরের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাজুয়া আর্য্য হরিসভা শ্রী শ্রী মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

সকালে মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে খুটাখালী বাজার ও বাজুয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।শ্রী শ্রী আর্য্য হরিসভা মন্দির পরিচালনা কমিটির মহাপরিচালক সরোজিত কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানস কুমার রায়, দেবপ্রসাদ গাইন, শ্যামল সরদার, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায় বাপ্পি, কোষাধ্যক্ষ দীপক কুমার সরদার, সদস্য দেবাশীষ মণ্ডল, কালীপদ বিশ্বাস, কুমারেশ রায়, মানিক চন্দ্র রায়, চিত্ত মণ্ডল, সন্দীপ সরকার ও প্রীতিষ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের ব্যাপক উপস্থিতি ছিল। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে নানা আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হচ্ছে।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য এ আনন্দ শোভাযাত্রাকে ঘিরে বাজুয়া আর্য্য হরিসভা মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।আনন্দ শোভাযাত্রায় ভক্তদের ধর্মীয় স্লোগান, বিভিন্ন সাজসজ্জা ও উৎসবের আবহে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এ সময় আয়োজকরা সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানান।