ব্রেকিং নিউজ
আলামিন হত্যা মামলায় পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার শিশুর অধিকার ও নিরাপদ ভবিষ্যতের বার্তা নিয়ে নেত্রকোণায় শিশু দিবস পালিত বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ, দুদকে তদন্ত আবেদন নান্দাইলে কম্পিউটার দোকানে ভুয়া এনআইডি তৈরির অভিযোগ, ১৯টি সিলসহ মালিক আটক নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত রাজশাহীর মোহনপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের দাবিতে গুরুত্বপূর্ণ আলোচনা
×

জেলা প্রতিনিধি
প্রকাশ : ৮/৩/২০২৪, ৯:১১:৫৫ AM

বরগুনায় কোটি টাকার ৩টি তক্ষক উদ্ধার করেছে পুলিশ

বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ৩টি তক্ষক উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকা থেকে ইউসুফ মৃধার বসতঘর থেকে স্থানীয়দের সহায়তায় ৩টি তক্ষক উদ্ধার করা হয়। অভিযুক্ত ওই গ্রামের রশিদ হাওলাদারের ছেলে। তার স্ত্রী বান্দরবন জেলার লামা উপজেলার বাসিন্দা।

জানা যায়, ইউসুফ মৃধা ও তার স্ত্রী রহিমা বেগম দীর্ঘদিন ধরে অবৈধভাবে তক্ষকের ব্যবসা করে আসছিলেন। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে জানালে তারা অভিযান চালিয়ে তিনটি কোটি টাকা মূল্যের তক্ষকউদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রহিমা।

প্রতিবেশীরা জানান, ইউসুফ মৃধা শ্বশুরবাড়ি পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলা থেকে অবৈধভাবে তক্ষক পাথরঘাটায় এনে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। তবে এর সঙ্গে বড় একটি চক্র জড়িত আছে।পাথরঘাটা থানার এসআই পলাশ চন্দ্র বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে স্বামী ও স্ত্রী ওখান থেকে পালিয়ে যান। পরে ওই বসতঘর থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয়।