ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

হৃদয় এস এম শাহ্-আলম - প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশ : ৭/৩/২০২৪, ২:০৬:২০ AM

ফিলিপাইন থেকে প্রেমের টানে মাধবপুরে ছুটে আসেন প্রেমিকা

হাজার মাইল দূর থেকে প্রেমের টানে প্রেমিককে বিয়ে করতে মাধবুপর ছুটে এসেছেন এক তরুণী।ফিলিপাইনে তরুনী জুবেলিন কাতারে চাকুরী করার সুবাদে হবিগঞ্জের মাধবপুরের তরুন আশিকুর রহমান মিশুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৪ মার্চ ফিলিপাইনী এই তরুনী প্রেমিক আশিকুর রহমান মিশুকে পেতে তার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে চলে আসেন।জুবেলিন হবিগঞ্জ গিয়ে এফিডেভিটের মাধ্যমে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

৫ মার্চ মঙ্গলবার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিয়ে করেন প্রেমিক মিশুকে।মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর কামারহাটি গ্রামের স্কুল শিক্ষক লুৎফুর রহমানের ছেলে আশিকুর রহমান মিশুর কাতার প্রবাসী। কাতারে চাকুরী করার সুবাদে প্রায় ৫ বছর আগে পরিচয় হয় ওই ফিলিপাইনী তরুনীর সঙ্গে। এরপরই তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক সৃষ্টি হয়। সম্প্রতি মিশুর বাংলাদেশের বাড়িতে ফিরে আসলে খবর পেয়ে ওই তরুনী প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসে। মাধবপুরের ছেলে ভিনদেশী মেয়ের সঙ্গে বিয়ে সম্পন্ন হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিনদেশী তরুনীকে এক নজর দেখতে আশপাশের মানুষজন বাড়িতে ভিড় করছে।

তার সম্পর্কে চাচা আমিনুল ইসলাম সুমন বলেন, অন্য সকল বিয়ের চেয়ে এটি ছিল ভিন্ন একটি বিয়ে। বিদেশী নব বধুকে দেখতে মানুষের ভিড় লেগেই আছে। পরিবার বলছে ছেলের সুখে আমরাই সুখি। ভিন দেশী মেয়ে আমাদের ছেলেকে ভালোবেসে হাজার মাইল দুর থেকে এসেছে। পুরোপুরি বউয়ের মর্যাদা দিয়েই আমরা তাকে রাখবো। সে তো ঠান্ডা ও শান্ত প্রকৃতির মেয়ে