ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫/১২/২০২৩, ৭:৩৬:৫৩ AM

প্রতারণার আরেক এমএলএম কোম্পানি ‘অনপেসিভ’ , বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনপেসিভ এমএলএম কোম্পানি ‘অনপেসিভে’ বিনিয়োগ, লেনদেন ও প্রচারণার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনিয়ে সতর্কবার্তা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংককের সহকারী মুখপাত্র সাঈদা খানম এই তথ্য নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন পঞ্জি স্ক্রিম বা মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা সংঘটনের মাধ্যমে সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা সংঘঠিত হওয়ার নজির পরিলক্ষিত হয়েছে। সম্প্রতি অনপেসিভ (www.onpassive.com) নামে অনুরূপ একটি এমএলএম প্রতিষ্ঠানের বাংলাদেশে কার্যক্রম পরিচালনার বিষয়টি নজরে এসেছে। অনপেসিভ নামক এ পঞ্জি স্কিমে ইতোমধ্যে  বাংলাদেশের বিপুল সংখ্যক বিনিয়োগকারী বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। উল্লেখ্য, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী প্রতারণা একটি সম্পৃক্ত অপরাধ। 

অনপেসিভ বা এ ধরনের প্রতারণমূলক পঞ্জি স্কিমে বিনিয়োগ, লেনদেন, লেনদেনের সহায়তা প্রদান ও প্রচার করে আনার সংঘটন হতে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে।