ব্রেকিং নিউজ
ধর্মপাশা থানার ওসির বিরুদ্ধে হত্যা মামলার চার্জশিটে আসামির নাম বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বর্ষার অজুহাতে অস্থির কাঁচাবাজার: শতকের ঘরে সবজি, কাঁচামরিচ ৪০০ টাকা, ডিমের ডজন ১৪৫ ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে ময়মনসিংহে এনসিপি সমর্থিত এনডিইএ র নতুন কমিটি ঘোষণা যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার
×

টি এইচ জায়িম, ইবি প্রতিনিধি
প্রকাশ : ২২/৬/২০২১ ৩:৪২:২৯ PM

প্রকাশক মহিউদ্দিন আহমেদ আর নেই

দেশের প্রবীণ প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। সোমবার রাত ১টায় তিনি মারা যান। 

ফেসবুকে এ তথ্য জানিয়েছেন তার মেয়ে ও ইউপিএলের পরিচালক মাহরুখ মহিউদ্দিন। মৃত্যুকালে মহিউদ্দিন আহমেদের বয়স হয়েছিল ৭৭ বছর। তার নামাজে জানাজা মঙ্গলবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

মাহরুখ জানান, তার বাবা প্রায় ২০ বছর ধরে মস্তিষ্কের রোগ পারকিনসন’স-এ ভুগছিলেন। কিছুদিন আগে তিনি করোনাভাইরাস থেকে সেরে ওঠেন।

মহিউদ্দিন আহমেদকে ২০১৪ সালে ‘ইমেরিটাস প্রকাশক’ সম্মাননা দেয় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।