ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

শামীম আহমেদ : পাবনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ২১/৫/২০২৫, ১০:০০:০৭ AM

পাবনায় পাঁচ দফা দাবীতে মানববন্ধন করছে ইসলামিক ফাউণ্ডেশন কর্মকর্তা ও কর্মচারীবন্দ

পাবনায় বেতন-ভাতাসহ ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, পরিদর্শক, কর্মচারী কর্মকর্তারা মানববন্ধন করেছেন। শনিবার (১৭ মে) বেলা ১১টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পাবনায় বেতন-ভাতাসহ ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, পরিদর্শক, কর্মচারী কর্মকর্তারা মানববন্ধন করেছেন। শনিবার (১৭ মে) বেলা ১১টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমির ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য হাফেজ মাওলানা ইকবাল হোসাইন জামায়াতের সেক্রেটারি পাবনা জেলা শাখা মাওলানা আব্দুল গাফ্ফার খাঁন পাবনা ইসলামিক ফাউণ্ডেশন জেলা কার্যালায়ের ফিল্ড অফিসার মো: রজব আলী ফরিদপুর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো: মাসুূদ হোসেন ফিল্ড সুপার ভাইজার মাওলানা মো: আনিসুর রহমান মসজিদভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষক ও মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাঁথিয়া উপজেলা সিনিয়ার সহ সভাপতি মাওলানা শামীম আহমেদ ও হাফেজ মাওলানা সোহেল মাহমুদ মাওলানা আব্দুল মোত্তালেব মাওলানা মেহেদী হাসান , , মাওলানা আনিসুর রহমান মোছা: মুন্নি খাতুন মোছা: রোকসানা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহণে মসজিদভিত্তিক গণশিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা পাঁচ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময়ে দাবি করেও বেতন-ভাতা মেলেনি। খেয়ে-না খেয়ে দিনাতিপাত করছেন স্বল্প বেতনভুক্ত এসব শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তা। অতিদ্রুত দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মরত শিক্ষক শিক্ষিকা গন।

দাবিগুলো হচ্ছে—ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা (৮ম পর্যায়) প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার আগে সব জনবলের পাঁচ মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকারদের স্কেলভুক্ত বেতন প্রদান করতে হবে। শিক্ষকদের বেতন-ভাতা সম্মানজনক হারে বড়াতে হবে।