ব্রেকিং নিউজ
জন্ম ও মৃত্যু নিবন্ধনে টানা তৃতীয়বারও দেশসেরা পাবনার ফরিদপুর উপজেলা পঞ্চগড়ে সিঁদেল চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পথে আটক ব্যক্তির মৃত্যু সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার বেশি অবৈধ মালামাল জব্দ চেয়ারম্যান হলে মুশুলীকে বদলে দিতে চান ফরিদ আহমেদ খোকন, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি মাদকবিরোধী অভিযানে মাঠে ইউএনও সেলিম আহমেদ, রাতে তল্লাশি ও ডোপ টেস্টের উদ্যোগ পঞ্চগড়ে নাইট কোচের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে, প্রাণ গেল স্কুলশিক্ষকের; স্ত্রীসহ আহত ২
×

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫/১১/২০২৬, ৮:০৬:১২ PM

পঞ্চগড়ে সিঁদেল চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পথে আটক ব্যক্তির মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় সিঁদ কেটে চুরির চেষ্টার অভিযোগে নাজমুল হক বিশারু (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পঞ্চগড়ের বোদা উপজেলায় সিঁদ কেটে চুরির চেষ্টার অভিযোগে নাজমুল হক বিশারু (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।রোববার (১৫ নভেম্বর ২০২৬) ভোর ৪টার দিকে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উৎকুড়া লস্করপাড়ার জ্যোতিষ চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীযাদুর প্রধানপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ‘বিশারু চোর’ নামে পরিচিত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে জ্যোতিষ চন্দ্রের বাড়িতে সিঁদ কেটে প্রবেশের চেষ্টা করেন নাজমুল হক। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। পরে তাকে হাতেনাতে আটক করা হয়।স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদে তার সঙ্গে নতুন চাকলাহাট এলাকার খারুয়া ব্রিজসংলগ্ন এলাকার আশরাফ নামের আরও একজন জড়িত থাকার তথ্য পাওয়া যায়। অভিযোগ রয়েছে, এই চক্রটি রাতের আঁধারে সিঁদ কেটে কিংবা তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, গরু-ছাগল ও মোটরসাইকেলসহ মূল্যবান জিনিসপত্র চুরি করত।



আটকের পর উত্তেজিত জনতা নাজমুল হককে হাত-পা বেঁধে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।