নেত্রকোনার সদর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর নাজমা আক্তার (৩৪) নামে এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সাবেক স্বামী নুরুল আমীনকে (৪০) আটক করা হয়েছে।পুলিশ জানিয়েছে, নাজমা আক্তার নিখোঁজ হওয়ার ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করতে গিয়ে ঘটনার রহস্য উদ্ঘাটন হয়। পরে আটক নুরুল আমীনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের খাটপুড়া ব্রিজসংলগ্ন শ্মশানঘাটের পাশ থেকে হত্যাকাণ্ডের আলামত উদ্ধার করা হয়। পরে আটক নুরুল আমীনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢুকিয়ালী নদীর পাড়ে মাটিচাপা অবস্থায় নাজমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।নাজমা আক্তার ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন। তার নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। ওই জিডির তদন্তের সূত্র ধরে পুলিশ ঘটনাস্থল শনাক্ত করে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নাজমার সাবেক স্বামী নুরুল আমীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।