ব্রেকিং নিউজ
বাড়ির গেটের সামনে ওত পেতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত স্কুলছাত্র কালিয়াকৈরে একই কোম্পানির দুই বাসে আগুন, সন্ধ্যার ঘটনায় মালিক আটক নতুন ই-পাসপোর্ট করতে চান? আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জানুন একনজরে শেখ হাসিনার পাসপোর্ট এনআইডি আবেদনের খবর নিয়ে তোলপাড়, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে মাদক ও গরু চুরি প্রতিরোধে তিন ইউনিয়নবাসীর ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার হাসিনার পাসপোর্ট এনআইডির আবেদন নিয়ে তোলপাড়, রয়টার্সের খবর সরাসরি নাকচ করল বাংলাদেশ
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭/৩/২০২৫, ২:৪৩:১২ PM

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিছিলে পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীতে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এক পর্যায়ে বাধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়েছেন এতে অংশ নেওয়া কর্মীরা। আটক করা হয়েছে কয়েকজনকে। আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেট থেকে মিছিল বের করে হিযবুত তাহরীর। পুলিশের বাধা টপকে সামনে এগিয়ে যেতে থাকে মিছিল। এ সময় ওই সড়কে সেনাবাহিনীরও অবস্থান ছিল।

রাজধানীতে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এক পর্যায়ে বাধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়েছেন এতে অংশ নেওয়া কর্মীরা। আটক করা হয়েছে কয়েকজনকে। আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেট থেকে মিছিল বের করে হিযবুত তাহরীর। পুলিশের বাধা টপকে সামনে এগিয়ে যেতে থাকে মিছিল। এ সময় ওই সড়কে সেনাবাহিনীরও অবস্থান ছিল।

মিছিলটি সামনে এগোতে থাকে নানা স্লোগানে। নানা ব্যানার হাতে দেখা যায় অনেককে। বেলা ২টার কিছু সময় আগে পুলিশ টিয়ার শেল ছোড়ে। ধাওয়া দেয় মিছিলকারীদের। এ সময় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।



বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ শুক্রবার ‘মার্চ ফর খিলাফত’–এর ডাক দিয়েছিল হিযবুত তাহরীর। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গতকাল এক সংবাদ সম্মেলনে জানায়, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ডিএমপি আইনানুগ ব্যবস্থা নেবে।

এদিকে, শুক্রবার জানানো হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

আজ এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানিয়েছে, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।