খুলনার দাকোপ উপজেলায় ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার পরিদর্শন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় উপজেলার কামারখোলা ইউনিয়নের জে.পি. মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে জাগ্রত যুব সংঘ (জেজেএস) এবং দাকোপ উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ উদ্যোগে এ পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনার দাকোপ উপজেলায় ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার পরিদর্শন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় উপজেলার কামারখোলা ইউনিয়নের জে.পি. মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে জাগ্রত যুব সংঘ (জেজেএস) এবং দাকোপ উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ উদ্যোগে এ পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহেল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল্লাহ, কামারখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর হোসেন, দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবদুল হান্নান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি) প্রতিনিধি, স্থানীয় জনগোষ্ঠী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে জলবায়ু শিশু ফোরামের সদস্যরা বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারটির বর্তমান অবস্থা এবং দুর্যোগকালীন সময়ে আশ্রয় গ্রহণকারীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন।
তারা জানান, বিদ্যালয়টি একটি পুরোনো দ্বিতল ভবন হওয়ায় এর দেয়াল ও ছাদের বিভিন্ন অংশ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় এখানে আশ্রয় নেওয়া মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।শিশু ফোরামের সদস্যরা আরও জানান, সাইক্লোন শেল্টারটিতে নারী ও কিশোরীদের জন্য পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত পৃথক টয়লেট, নারীদের নিরাপদে অবস্থানের জন্য আলাদা জায়গা এবং মায়েদের জন্য বেবি ফিডিং কর্নারের ব্যবস্থা নেই। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের সহজে প্রবেশ ও চলাচলের উপযোগী অবকাঠামো এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধারও অভাব রয়েছে। এসব সীমাবদ্ধতার কারণে দুর্যোগকালীন সময়ে শিশু, নারী, নবজাতক, প্রতিবন্ধী ব্যক্তি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।এ সময় শিশু ফোরামের সদস্যরা সাইক্লোন শেল্টারটি নিরাপদ, শিশু, নারী ও প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তুলতে কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—জরুরি ভিত্তিতে ভবনের কাঠামোগত নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় সংস্কার, নারী ও পুরুষের জন্য পৃথক স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ, নারীদের জন্য নিরাপদে অবস্থানের আলাদা জায়গা, বেবি ফিডিং কর্নার স্থাপন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী প্রবেশপথ ও চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা।
যৌথ পরিদর্শনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সিপিপির প্রতিনিধি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা শিশুদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সাইক্লোন শেল্টারটির বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভবনটির নিরাপত্তা যাচাই, প্রয়োজনীয় সংস্কার এবং দুর্যোগকালীন সময়ে আশ্রয়গ্রহণকারীদের জন্য মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, সাইক্লোন শেল্টার শুধু দুর্যোগের সময় আশ্রয় নেওয়ার স্থান নয়; এটি নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীসহ সব মানুষের জীবন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। তাই সাইক্লোন শেল্টারগুলোকে নিরাপদ, স্বাস্থ্যসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও শিশুবান্ধব করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে শিশুদের সরাসরি অংশগ্রহণ এবং নিজেদের এলাকার সমস্যা ও প্রয়োজনীয়তা তুলে ধরার উদ্যোগ প্রশংসনীয়।উল্লেখ্য, জাগ্রত যুব সংঘ (জেজেএস) KNH ও BMZ-Germany-এর সহযোগিতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১০টি উপকূলীয় উপজেলা এবং খুলনা শহর এলাকায় শিশুদের কণ্ঠস্বর ও নেতৃত্বের বিকাশে ‘Strengthening Children's Voice and Leadership in Addressing Climate Change and Disaster Risk in Bangladesh’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে।