ব্রেকিং নিউজ
নেপালে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেলেন ভারতীয় সেনাপ্রধান দাকোপে জেজেএসের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ বিষয়ক অ্যাডভোকেসি সভা দাকোপে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্যসম্পদ সংরক্ষণ ও নিরাপদ মাছ উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা রাজশাহীর তানোরে গরিব অসহায় রশমনি মুর্মুর পরিবারের সাহায্যের আবেদন গরিব অসহায় প্যারালাইসিসে আক্রান্ত পিন্টুর পরিবারের সাহায্যের আবেদন দাকোপে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন
×

দীপক কুমার সরদার, দাকোপ, খুলনা
প্রকাশ : ১৮/৮/২০২৬, ১০:৩৪:৪৩ AM

দাকোপে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্যসম্পদ সংরক্ষণ ও নিরাপদ মাছ উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে খুলনার দাকোপ উপজেলার তিলডাঙা ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে মৎস্যসম্পদ সংরক্ষণ ও নিরাপদ মাছ উৎপাদন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সভায় গ্রামের অর্ধশতাধিক মাছ ও চিংড়ি চাষি অংশ নেন।

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে খুলনার দাকোপ উপজেলার তিলডাঙা ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে মৎস্যসম্পদ সংরক্ষণ ও নিরাপদ মাছ উৎপাদন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ আগস্ট) বিকেল     ৩টায় অনুষ্ঠিত এ সভায় গ্রামের অর্ধশতাধিক মাছ ও চিংড়ি চাষি অংশ নেন।                                                                                                                                                

সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত মাছ-চিংড়ির টেকসই উৎপাদন, রোগবালাই প্রতিরোধ এবং মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে চাষিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণের মাধ্যমে নিরাপদ মাছ ও চিংড়ির উৎপাদন বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাছ ও চিংড়ি চাষে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ, রোগবালাই প্রতিরোধ এবং উৎপাদিত মাছের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, মৎস্যসম্পদের যথাযথ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে নিরাপদ মাছ উৎপাদনের পাশাপাশি স্থানীয় চাষিদের অর্থনৈতিক অবস্থারও উন্নয়ন সম্ভব। এ জন্য চাষি, মৎস্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।