ব্রেকিং নিউজ
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’: দেশজুড়ে ব্যাপক কর্মসূচি, ৬৪ জেলায় শ্রদ্ধাঞ্জলি ও উদ্বোধন হচ্ছে স্মৃতি জাদুঘর ৩ ঘণ্টা অবরুদ্ধ শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে দাকোপে খালে অবৈধ জাল বাঁধ, নেট পাটা অপসারণে কঠোর প্রশাসন সাঁথীয়ার কাশিনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে মোঃ সোহেব রায়হানকে দেখতে চান এলাকাবাসী ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এনডিইএর কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আন্দোলনে গতি আনতে নারায়ণগঞ্জে এনডিইএ জেলা কমিটি অনুমোদন
×

দীপক কুমার সরদার, দাকোপ, খুলনা
প্রকাশ : ৪/৮/২০২৬, ৮:৪৪:৪২ PM

দাকোপে খালে অবৈধ জাল-বাঁধ, নেট-পাটা অপসারণে কঠোর প্রশাসন

দাকোপ উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং চলতি বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে উপজেলার গুরুত্বপূর্ণ খালগুলো থেকে অবৈধ জাল, বাঁধ ও পানিপ্রবাহে প্রতিবন্ধকতা অপসারণের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।

দাকোপ উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং চলতি বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে উপজেলার গুরুত্বপূর্ণ খালগুলো থেকে অবৈধ জাল, বাঁধ ও পানিপ্রবাহে প্রতিবন্ধকতা অপসারণের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল ১০টায় পানখালী ইউনিয়নের খোনা খাটাইল ও বারুইখালী খাল এবং তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া নিশান খালে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯টি চায়না দুয়ারি জাল, ১৫টি রিং জাল, ২৮টি পাটা, ৩২টি নেট জাল, ১২টি মশারি জাল, ৩৮টি চাই এবং বিপুল পরিমাণ বাঁশের খুঁটি অপসারণ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু এবং দাকোপ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক। এ সময় দাকোপ থানার এসআই প্রসেনজিৎ কুমারের নেতৃত্বে চার সদস্যের পুলিশের একটি দল উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।এর আগে গত ২১ ও ২৮ জুলাই পানখালী মমতাজ স্কুল সড়ক-সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ খাল এবং দাকোপ ও পানখালী ইউনিয়নের ৪টি খালে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খালের স্বাভাবিক পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ জাল, বাঁধ ও পাটা স্থাপন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।