ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৪/১২/২০২৫, ১১:৫৩:৫৩ PM

তারেক রহমানের ব্যবহারের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন ‘হার্ড জিপ’ গাড়ি দেশে এসে পৌঁছেছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন একটি ‘হার্ড জিপ’ গাড়ি দেশে এসে পৌঁছেছে। ইতোমধ্যে বিএনপির নামে নিবন্ধিত হয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের সাদা রঙের সাত আসনের এই গাড়িটি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন একটি ‘হার্ড জিপ’ গাড়ি দেশে এসে পৌঁছেছে। ইতোমধ্যে বিএনপির নামে নিবন্ধিত হয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের সাদা রঙের সাত আসনের এই গাড়িটি।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মঙ্গলবার (২ ডিসেম্বর) গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে। গাড়িটি চলতি বছর জাপানে উৎপাদিত হলেও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়েছে।সরকারি অনুমতি অনুযায়ী, বিএনপিকে দুইটি বুলেটপ্রুফ গাড়ি কেনার সুযোগ দেওয়া হয় নির্বাচনি প্রচারণার নিরাপত্তার জন্য, যার মধ্যে একটি গাড়ির অনুমতি জুনে এবং আরেকটির অক্টোবর মাসে দেওয়া হয়। তবে এই গাড়িটি বুলেটপ্রুফ কি না তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।

গাড়িটির আমদানির মূল্য ৩৭ হাজার মার্কিন ডলার দেখানো হলেও শুল্ক ও কর বাবদ সরকারকে দিতে হয়েছে প্রায় ২ কোটি ৩১ লাখ টাকা। মোট খরচ দাঁড়িয়েছে ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ১১২ টাকা।

বিআরটিএ সূত্রে জানা গেছে, গাড়িটি বিএনপির নামে নিবন্ধিত এবং দলীয় কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনেই মালিকানা ঠিকানা দেওয়া হয়েছে। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১৬-৬৫২৮’। ফিটনেসের মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত এবং ট্যাক্স টোকেনের মেয়াদ এক বছরের জন্য নির্ধারিত হয়েছে।তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত আমদানিকারক প্রতিষ্ঠান ‘এশিয়ান ইমপোর্টস লিমিটেড’-এর শোরুমে গাড়িটি দেখা গেছে, তবে শোরুমের কর্মচারীরা গাড়ির ছবি তোলার অনুমতি দেননি এবং এটি কার জন্য আনা হয়েছে তা জানাননি। সদ্য নিবন্ধিত এই জিপটির সাধারণ ওজন ২,৭৯০ কেজি এবং সর্বোচ্চ ওজন ৩,০৮৫ কেজি।