ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত এ সংগঠনের নবগঠিত কমিটিকে আগামী ৬ (ছয়) মাসের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই ২০২৬ কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ জামাল আবির এবং সদস্য সচিব ফয়সাল আলম-এর অনুমোদনক্রমে, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন-এর সুপারিশে নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে।
নবগঠিত কমিটিতে মোঃ রিয়াজ-কে আহ্বায়ক এবং আতিয়ার মোল্লা-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। পাশাপাশি সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও সক্রিয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ মাহমুদুল
সাংগঠনিক সম্পাদক: মোঃ রাকিব মোল্লা
দপ্তর সম্পাদক: মোঃ সিরাজ
অর্থ সম্পাদক: মোঃ সোলায়মান
প্রচার ও মিডিয়া সম্পাদক: মোঃ হাবিব
শিক্ষা ও গবেষণা সম্পাদক: মোঃ আতাউর
জুলাই ও মুক্তিযোদ্ধা সম্পাদক: মোঃ সাগর ইসলাম
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ জুবায়ের, মোঃ আল আমিন, মোঃ মতিউর, মোঃ রাকিব মৃধা, মোঃ আবুল হাসান এবং সুরুব তুষার।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবগঠিত এই কমিটি আগামী ছয় মাস নারায়ণগঞ্জ জেলায় এনডিইএ-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে। একই সঙ্গে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তারা আরও বলেন, দক্ষ, জবাবদিহিমূলক ও কর্মমুখী নেতৃত্বের মাধ্যমে জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন সমস্যা ও বৈষম্য নিরসনে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কেন্দ্রীয় নেতৃত্ব আশাবাদী।