ব্রেকিং নিউজ
গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪ হেফাজতের বিক্ষোভে বন্ধ তাহেরীর মাহফিল, অনুমতি দেয়নি প্রশাসন সুনামগঞ্জে প্রথমবারের মতো আরডিএসএ মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ১৫২ শিক্ষার্থী কাঁকড়াবুনিয়া রাস মন্দিরের ৫০ বছর পূর্তি, স্মরণিকার মোড়ক উন্মোচন করলেন এমপি আমীর এজাজ খান বারহাট্টায় ১ হাজার ৫০ কৃষকের মুখে হাসি, বিনামূল্যে পেলেন সরিষার বীজ ও সার
×

মো: এরশাদ আলী-রাজশাহী বিভাগীয় প্রধান
প্রকাশ : ২৭/১১/২০২৬, ১১:০১:২২ PM

গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীর গোদাগাড়ীতে ১১০ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন।ফাউন্ডেশনের উদ্যোগে গোদাগাড়ী উপজেলার গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেকের হাতে একটি করে কম্বল, ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল ও ২৫০ গ্রাম হুইল পাউডার তুলে দেওয়া হয়।

রাজশাহীর গোদাগাড়ীতে ১১০ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন।ফাউন্ডেশনের উদ্যোগে গোদাগাড়ী উপজেলার গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেকের হাতে একটি করে কম্বল, ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল ও ২৫০ গ্রাম হুইল পাউডার তুলে দেওয়া হয়।লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি ও বিএনপি নেতা মো. সিরাজুল ইসলামের উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের রাজশাহী জেলা সদস্য সাথী, পাকড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বিতরণকালে উপকারভোগীরা শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা ফাউন্ডেশনের সভাপতি মো. সিরাজুল ইসলামের জন্য দোয়া করেন।এ সময় ফাউন্ডেশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।পরে সুশৃঙ্খলভাবে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ফাউন্ডেশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম।