গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগিরক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দোয়া চান তিনি।

সারজিস আলম লিখেছেন, ‘হে আল্লাহ, আমাদের ন্যায় ও ইনসাফের পথের সহযোদ্ধা ওসমান হাদি ভাইকে হেফাজত করুন।’ দুপুরে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে তাঁর।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে নানা আন্দোলনের পরিচিত মুখ ওসমান হাদি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত) থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।