ব্রেকিং নিউজ
বাড়ির গেটের সামনে ওত পেতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত স্কুলছাত্র কালিয়াকৈরে একই কোম্পানির দুই বাসে আগুন, সন্ধ্যার ঘটনায় মালিক আটক নতুন ই-পাসপোর্ট করতে চান? আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জানুন একনজরে শেখ হাসিনার পাসপোর্ট এনআইডি আবেদনের খবর নিয়ে তোলপাড়, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে মাদক ও গরু চুরি প্রতিরোধে তিন ইউনিয়নবাসীর ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার হাসিনার পাসপোর্ট এনআইডির আবেদন নিয়ে তোলপাড়, রয়টার্সের খবর সরাসরি নাকচ করল বাংলাদেশ
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯/১১/২০২৫, ৪:২১:০৭ PM

খালেদা জিয়াকে নিয়ে জনপ্রিয় ইসলামী আলোচক আজহারীর আবেগঘন স্ট্যাটাস

জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি মন্তব্য করেন, নানা বিভেদ থাকা সত্ত্বেও দলমত নির্বিশেষে অগণন মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়া খালেদা জিয়ার জন্য ‘পরম সৌভাগ্যের’।

জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি মন্তব্য করেন, নানা বিভেদ থাকা সত্ত্বেও দলমত নির্বিশেষে অগণন মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়া খালেদা জিয়ার জন্য ‘পরম সৌভাগ্যের’।

মাওলানা মিজানুর রহমান আজহারী তার পোস্টে লিখেছেন, নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। কিন্তু বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য। তিনি মনে করেন, দেশপ্রেম এবং অতুলনীয় ব্যক্তিত্বের কারণে খালেদা জিয়া সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলংকৃত করেছেন।

বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার এই অসুস্থতার সময়ে গোটা জাতি তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে।

জনপ্রিয় এই ইসলামী আলোচক বলেন, দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত‍্যিই পরম সৌভাগ্যের। এই ধরনের সর্বজনীন সহানুভূতিকে তিনি একজন নেত্রীর প্রতি জনগণের গভীর শ্রদ্ধার প্রতিফলন হিসেবে দেখছেন।

পোস্টের শেষে মাওলানা মিজানুর রহমান আজহারী দেশের প্রতি খালেদা জিয়ার ত্যাগকে স্মরণ করে তার আরোগ্য কামনা করেছেন। তিনি বলেছেন, আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহিয়সী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে দ্রুত আরোগ্য দান করুন।