ব্রেকিং নিউজ
নাশকতা প্রতিরোধে পঞ্চগড়ে বিএনপির মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে হায়াতুন আলম টিকটকে পরিচয়, প্রেমের টানে বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ, এলাকায় চাঞ্চল্য কৃষিতে অভিযোজন বরাদ্দ বাড়ানো ও ন্যায্য রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ‘ভাইয়ের বিয়েতে নাচলে হালাল, অন্য সময় হারাম!’—মোনামির নাচ নিয়ে মেঘনার কটাক্ষ নেত্রকোনায় অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান ও কলম বিরতি
×

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭/১১/২০২৬, ৮:৫০:১৬ PM

কৃষিতে অভিযোজন বরাদ্দ বাড়ানো ও ন্যায্য রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তবসম্মত অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি—এমন অভিযোগ তুলে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় শহরের শাপলা উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তবসম্মত অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি—এমন অভিযোগ তুলে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় শহরের শাপলা উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাউস, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, প্রাণ ও ফেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক কৃষক অংশ নেন।কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে এ কর্মসূচি পালিত হচ্ছে।

কৃষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, ফেড সুনামগঞ্জের সহসভাপতি নুরুল হাসান আতাহের, নারী নেত্রী শিল্পী বেগম, তৃষ্ণা আক্তার রুশনা, রিনা বেগম, কৃষক নেতা শরীফ আহমদ, কর্ণ বাবু দাসসহ অন্যরা।বক্তারা বলেন, কপ৩১-এর প্রথম দিন ৯ নভেম্বর ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত থাকলেও সেদিনের আলোচনায় কৃষকদের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার, সময়সীমা কিংবা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও-ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট। বিপরীতে এ খাত পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৯ শতাংশে দাঁড়িয়েছে।

বক্তারা আরও বলেন, এ প্রচারাভিযানের মূল লক্ষ্য স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিগুলো কপ৩১-এর আলোচনায় তুলে ধরা। কৃষিকে শুধু নিঃসরণ কমানোর খাত হিসেবে বিবেচনা না করে খাদ্যের অধিকার, জলবায়ু অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত বিষয় হিসেবে দেখতে হবে।কর্মসূচি থেকে অংশগ্রহণকারীরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—২০ নভেম্বর কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট অঙ্ক নির্ধারণ এবং চাহিদার অনুপাতে কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করা। এ অর্থ ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণ নয়, অনুদান হিসেবে পৌঁছাতে হবেদ্বিতীয়ত, কৃষি ও খাদ্যনিরাপত্তাবিষয়ক শার্ম আল-শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী ধাপে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে আনুষ্ঠানিক অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি ন্যায্য রূপান্তর কর্মসূচিতে কৃষক ও কৃষিশ্রমিকের অধিকার স্পষ্টভাবে স্বীকৃতি দিতে হবে।


তৃতীয়ত, সৌর সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মালিকানা কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকদের হাতে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাঁদের সরাসরি প্রবেশাধিকার দিতে হবে।চতুর্থত, জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি এবং কপ প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এসব প্রস্তাব আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরতে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতিও আহ্বান জানান তাঁরা।হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, “কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।”