ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩০/৫/২০২৪, ১:৩৭:৩২ PM

উজানের পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত

উজানের পাহাড়ি ঢল আর কয়েক দিনের অতিবৃষ্টির কারণে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদ-নদীর পানি বেড়ে বিভিন্ন হাওর তলিয়ে পানি ঢুকে পড়েছে বাড়ি-ঘরে।সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইনসহ সব নদনদীর পানি বাড়ছে সিলেটে। চারটি নদীর পানি ৫ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে বিভিন্ন হাওর তলিয়ে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

এদিকে, সিলেটের গোয়াইনঘাটে ৫৬ টি, কোম্পানীগঞ্জে ৩৫ টি, জৈন্তাপুরে ৪৮ টি ও কানাইঘাটে ১৮ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সিলেটের অন্তত সব নদীর পানি বাড়ছে। চারটি নদীর পানি কানাইঘাট, আমলসিদ, শেওলা, সারিঘাট ও সারিগোয়াইন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। বেশ কয়েকটি এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নদীর তীররক্ষা বাঁধ।