ব্রেকিং নিউজ
ঈশ্বরদীতে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান ফারাক্কা চুক্তি নবায়নে জিয়াউর রহমানের নীতি অনুসরণের কথা বললেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নেত্রকোনায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ দোকানি সিটি ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইইই বিভাগের পুনর্মিলনী, স্মৃতিচারণে মুখর ক্যাম্পাস পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন সুনামগঞ্জে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
×

শামীম আহমেদ : পাবনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩/১০/২০২৬, ৭:২৩:২৫ PM

ঈশ্বরদীতে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে রাশিয়া থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে।

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে রাশিয়া থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে ইউরেনিয়ামবাহী বিশেষ গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের চালানটি রূপপুরে পৌঁছেছে।এর আগে শুক্রবার রাত প্রায় ১১টা ৪৪ মিনিটে রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা যাচাই শেষে শনিবার সকাল ৭টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সড়কপথে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা হয়।

গাড়িবহরটি ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার দাশুড়িয়া হয়ে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছায়। ইউরেনিয়াম পরিবহনের সময় মহাসড়কে বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করা হয় এবং যান চলাচল নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়িবহরটি পার করা হয়। নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের জ্বালানি সরবরাহের জন্য মোট নয়টি চালান আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের পরবর্তী রিফুয়েলিংয়ের জন্য ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে। ডিসেম্বরের মধ্যে এসব জ্বালানি সরবরাহ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রম এগিয়ে চললেও বিদ্যুৎ উৎপাদনের আগে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ও কারিগরি ধাপ সম্পন্ন করতে হবে।ইউরেনিয়ামের নতুন চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছানোকে কেন্দ্রটির কমিশনিং ও জ্বালানি সরবরাহ কার্যক্রমের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।