ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০/৫/২০২৪, ১:২০:৩৮ AM

ইরানে দুর্ঘটনায় প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রী বহনকারী হেলিকপ্টারটির সন্ধান পাওয়া গেছে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ তার সঙ্গীদের বহনকারী পাহাড়ে বিধ্বস্ত হেলিকপ্টারটি পাওয়া গেছে। তবে প্রেসিডেন্ট এবং অন্যান্যদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে, রেড ক্রিসেন্ট হেলিকপ্টারটি পাওয়ার দাবি উড়িয়ে দিয়েছে।

সোমবার (২০ মে) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরের বরাত এ খবর জানিয়েছে রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি পাওয়া গেছে। অন্তত একজন যাত্রী ও একজন ক্রু সদস্য উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন।

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির সন্ধান পাওয়া গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইব্রাহিম রাইসির শারীরিক অবস্থা ও তার সাথে থাকা দেশটির অন্যান্য কর্মকর্তারাও এখন কী পরিস্থিতিতে আছে- তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে ইরানি রেড ক্রিসেন্টের একজন কর্মকর্তা যিনি অনুসন্ধান এলাকায় অবস্থান করছেন, তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার বিষয়ে এখনো তিনি নিশ্চিত তথ্য পাননি।