ব্রেকিং নিউজ
ধর্মপাশা থানার ওসির বিরুদ্ধে হত্যা মামলার চার্জশিটে আসামির নাম বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বর্ষার অজুহাতে অস্থির কাঁচাবাজার: শতকের ঘরে সবজি, কাঁচামরিচ ৪০০ টাকা, ডিমের ডজন ১৪৫ ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে ময়মনসিংহে এনসিপি সমর্থিত এনডিইএ র নতুন কমিটি ঘোষণা যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার
×

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১২/১২/২০২৫, ৩:২৬:০৯ PM

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তার ওপর গুলি চালানো হয়।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তার ওপর গুলি চালানো হয়।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।ঘটনার নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “হাদির মতো আমাদের জীবনও ঝুঁকিতে। আমাদেরকেও হত্যা করা হতে পারে। তবু আমরা লড়াই চালিয়ে যাব।”

এদিকে এক ফেসবুক পোস্টে ডাকসু ভিপি সাদিক কায়েম প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ওসমান হাদিকে গুলি করা হয়েছে। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের দখল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে শিগগিরই আন্দোলন শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকতে হবে।”

ডিএমপি মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, তারা ঘটনাটি সম্পর্কে তথ্য পেয়েছেন এবং বিষয়টি যাচাই করতে একটি টিম পাঠানো হয়েছে। টিম নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।

এর আগেও হাদি হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন। গত নভেম্বর মাসে দেশি-বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি, বাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং তার মা, বোন ও স্ত্রীকে নির্যাতনের আশঙ্কা প্রকাশ করেছিলেন। ১৪ নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, “গত তিন ঘণ্টায় অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও বার্তা এসেছে। আমাকে নজরদারিতে রাখা হচ্ছে, বাড়িতে আগুন দেবে, আমার পরিবারকে নির্যাতন করবে এবং শেষ পর্যন্ত আমাকে হত্যা করবে বলে হুমকি দেওয়া হয়েছে।”