ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর-সাভার ক্যান্টনমেন্টন এলাকায় অবস্থিত টিচার্স স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । ১০ফেব্রুয়ারী-২০২৫ইং সোমবার সকালে প্রতিষ্ঠানের মাঠ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড্ডয়ন এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করার মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয় ।

টিচার্স স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম লেবুর সার্বিক তত্বাবধায়নে ডেন্ডাবর নবীন সংসদের সভাপতি মোঃ আঃ সামাদ এর সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন হাবিব ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ । অনুষ্ঠানে প্রধান অতিথী হাবিব ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে হবে এবং দেশ ও জাতির উন্নয়নে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।টিচার্স স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম লেবু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ক্রীড়া মানে শক্তি, ক্রীড়া মানে শান্তি। ক্রীড়ার মাধ্যমেই তিনি সুন্দর সমাজ গঠন করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: আসাদুল্লাহ আহমেদ দুলাল সাধারণ সম্পাদক, ধামসোনা ইউনিয়ন বিএনপি, মো: আ: কাদের প্রভাষক সাভার সরকারী কলেজ, মো: রেফাত উল্লাহ, পরিচালক ও সভাপতি ঢাকা পবিস-১, মো: আলমাছ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী , মো: মোজাফ্ফর হোসেন জয় সভাপতি আশুলিয়া প্রেস ক্লাব ও সাব ব্যুরো প্রধান সময় টিভি, মো: মনিরুল ইসলাম সাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী, মো: জাহিদুল ইসলাম , জেনারেল ম্যানেজার ইউনাইটেড পাওয়ার প্লাট ডিইপিজেড, মো: দেলোয়ার হোসেন, সমাজ সেবক ও শিক্ষানুরাগী, মো: কালাম হোসেন, সভাপতি আশুলিয়া রির্পোটারস ক্লাব ও বিশিষ্ট ব্যবসায়ী, মো: শরিফুল ইসলাম শরিফ সমাজ সেবক ও শিক্ষানুরাগী,মো: ফরহাদ হোসেন, শিক্ষানুরাগী, মো: মহিদুল হোসেন, সমাজ সেবক ও শিক্ষানুরাগী, মো: শাহ ইমরান , বিশিষ্ট শিক্ষানুরাগী, মো: এনাম হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, মো: মমিনুল ইসলাম বাবু সমাজ সেবক ও শিক্ষানুরাগী, মো: বাবুল হোসেন, শিক্ষানুরাগী, মো: আব্দুস সাদেক বিশিষ্ট শিক্ষানুরাগী, মো: আক্তার হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, মো: শামীম হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, মো: হাসানুজ্জামান হাসান বিশিষ্ট শিক্ষানুরাগী সহ প্রমুখ উপস্থিত ছিলেন ।
উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী এবং দর্শনার্থীদের আগমন ঘটে । বিজয়দের হাতে পুরুস্কার তুলে দেন উপস্থিত অতিথী বৃন্দ ।